| |
মুতাওয়াল্লী:
ওয়াকফকৃত সম্পত্তি
উত্সর্গ করার পর উক্ত সম্পত্তি আল্লাহর উপর ন্যাস্ত হয়
এবং তিনিই ঐ সম্পত্তির মালিক হন ৷ ওয়াকফকৃত সম্পত্তি আল্লাহর পক্ষে দেখা শুনা
করা রক্ষণাবেক্ষণ বা পরিচালনা করার জন্য অবশ্যই একজন ব্যক্তি থাকতে হবে ৷ সুতরাং ওয়াকফকৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং পরিচালনা করার কাজ
যে ব্যক্তি করেন তাকেই মুতাওয়াল্লী বলে৷ উল্লেখ্য যে দন্ডবিধির ২১ ধারায় বলা
হয়েছে মুতাওয়াল্লী কোনো সরকারী কর্মচারী নন ৷ ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি
আইন (১৮৯৮ সালের ৫ নং আইন) অথবা ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধি (১৯০৮ সালের ৫
নং আইন ) অনুসারে কোনো ওয়াকফকৃত সম্পত্তি পরিচালনা করার জন্য কোনো তত্তাবধায়ক
নিযুক্ত হলে অথবা বর্তমানে প্রচলিত কোনো আইনের বিধান মতে ওয়াকফকৃত সম্পত্তি
পরিচালনা করলে তাকে
১৯৬২ সালের ওয়াকফ অধ্যাদেশ এর ২ধারার ৬ উপধারা মতে
মুতাওয়াল্লী হিসাবে গন্য করা যাবে ৷ |