ভূমি জরীপ সংক্রান্ত
ভুমিকা:
জমি সংক্রান্ত বিষয়টি খুব স্পর্শকাতর৷ বাংলাদেশের সাধারণ মানুষ থেকে উচ্চ
বিত্ত কিংবা উচ্চ শিক্ষিত মানুষও ব্যক্তিগতভাবে নিজেদের জমির উপর তাদের
স্বত্ব আছে কিনা কত পরিমাণ
স্বত্ব আছে সেই হিসাব বুঝে নেয়ার জন্য সব
সময়ই সজাগ৷ যেহেতু জমির
স্বত্বের হিসাবের ব্যাপারে প্রত্যেকটি মানুষই
খুব সজাগ তাই জমির পরিধি নিয়ে বা পরিমাপ নিয়ে নানা ধরনের সমস্যার উদ্ভব
হয়৷ এই সমস্যা সমাধানের জন্য জমির সঠিক জরিপ খুবই প্রয়োজন৷
ভূমি জরিপ
কি: জরিপ তথা ইংরেজী
Survey
শব্দটি বিভিন্ন
ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে৷
ভূমি জরিপ বলতে বিভিন্ন মৌজা তথা গ্রাম বা
সীমানা ভিত্তিক নকশা
(Map) তৈরি
বা জমির মালিকানা সংক্রান্ত পুরাতন
রেকর্ড পর্যালোচনা বা যাচাই বাছাইকে
বুঝায়৷ অর্থাত্ সহজ ভাষায় জরিপের সময় পুরাতন তৈরীকৃত নকশা
(Map)
ও রেকর্ড সংশোধন
করা এবং জমির আকৃতি ও প্রকৃতি
পরিবর্তন হয়ে থাকলে
অর্থাত্ মালিকানার
পরিবর্তন হয়ে থাকলে সেই মোতাবেক সামঞ্জস্য রেখে মৌজা বা সীমানার মধ্যে
জমির নকশা
(Map) এবং
কাগজ পত্রের
রেকর্ড তৈরি করাকে বুঝায়
৷
(১৮৭৫ সালের
Servey Act
এবং ১ঌ৫৭ সালের
Technical
Rules
অনুযায়ী)