|
কেস স্টাডি:
রংপুর জেলার
পীরগঞ্জ থানার সরলিয়া গ্রামের মোঃ আব্দুর রহিম একজন গরীব কৃষক৷ পৈতৃক সূত্রে
প্রাপ্ত ১০ (দশ) শতাংশ জমি সে দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছিল কিন্তু হঠাত্ একদিন তার এক প্রতিবেশী
সম্পর্কে চাচাত ভাই মোঃ কালাম মিয়া আব্দুর রহিমকে
জোর পূর্বক ভাবে বেদখল করে ঐ জমিটিতে চাষাবাদ করতে বাধা দিয়ে বলে যে কালাম
মিয়া ঐ জমিটি মোঃ আব্দুর রহিমের বড় ভাই মোঃ জাহিদুল ইসলামের নিকট হতে ক্রয়
করেছে৷ আব্দুর রহিমের আপন বড় ভাই মোঃ জাহিদুল ইসলাম গত দুই বছর হলো নিখোঁজ
রয়েছে এই সুযোগের আশ্রয় গ্রহণ করে পরধন লোভী কালাম মিয়া জমি ক্রয়ের মিথ্যা
কাহিনী তৈরী করে রহিমকে তার জমি হতে বেদখল করে নিজে ঐ জমিতে চাষাবাদ করার
উদ্যোগ নিয়েছে৷ রহিম মিয়া গরীব এবং জনবলে
দূর্বল বিধায় প্রতারক কালামকে জমিতে
প্রবেশ ও চাষাবাদ করা হতে বিরত রাখতে পারছে না৷ বাস্তবে কালাম মিয়া রহিম
কিংবা তার ভাইদের নিকট হতে অথবা পরিবারের অন্য কোনো সদস্যের নিকট হতে
কখনও কোনো জমি ক্রয় করেনি৷ এমতাবস্থায় অসহায় গরীব কৃষক আব্দুর রহিম
একেবারে সর্বশান্ত হয়ে পথে বসতে শুরু করেছে৷ এখন গরীব কৃষক মোঃ আব্দুর রহিম
জানতে চায় যে তার জমি ফেরত পাবার জন্য কোনো প্রতিকার আছে কি? যদি থাকে তাহলে
তাকে কোথায় যেতে হবে? এবং কি পদ্ধতিতে তাকে অগ্রসর হতে হবে
এডভোকেট মোঃ এস.এম.রেজাউল বারী
রিসার্চ এসোসিয়েট (আইন ও মানবাধিকার)
ডি.নেট. বাংলাদেশ৷
|