ভূি জরিপ, দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশন

নামজারী বা মিউটেশন

ডুবে যাওয়া জমি (সিকস্তি) ও জেগে ওঠা জমি (পয়োস্তি)

খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত নীতিমালা

অকৃষি খাসজমি বন্দোবস্তের নীতিমালা

আদিবাসী বা উপজাতীয়দের জমি হস্তান্তর

ভূমি উন্নয়ন কর (খাজনা)

রেন্ট সার্টিফিকেট মামলার পদ্ধতি ও ফলাফল

নিলাম সংক্রান্ত বিধানাবলি

বর্গা চাষ

ওয়াকফ

বণ্টন দলিল ও বাটোয়ারা মামলা

চুক্তি সম্পাদন

ইজমেন্ট বা সুখাধিকার

দখল সংক্রান্ত

অগ্রক্রয়

সম্পত্তি অধিগ্রহণ

জলমহাল

হাট-বাজার

বিনিময়

মোক্তার নামা

দেওয়ানী আদালতের এখতিয়ারে বাধা ও প্রয়োজনীয় সংজ্ঞা

ভূমি বা জমিজমার আইন

তথ্যসূত্র

   
 

 

উপজেলা জলমহাল কমিটির গঠন

যুব সমাজের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৩০/৯/৯৭ খ্রিঃ তারিখে মাননীয় ভূমি প্রতিমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে ২০ একর পর্যন্ত বদ্ধ জলমহাল বা জলাশয়ের ব্যবস্থাপনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয়।

স্থানীয় সরকার বিভাগের নিকট ইতোপূর্বে ন্যস্তকৃত ২০ একর পর্যন্ত আয়তনের জলাশয় পর্যায়ক্রমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ন্যস্ত করার বিধান করা হয়েছে যা প্রক্রিয়া প্রায় শেষের দিকে। মত্স্য চাষে প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুব ও যুব মহিলাদের নিকট এগুলোর ইজারা কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। সরকার ২০ একর পর্যন্ত বদ্ধ জলাশয় মত্‍‌স্য চাষে প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব মহিলাদের মধ্যে ইজারা প্রদান, ইজারা গ্রহীতাদের কার্যক্রমে সহায়তা প্রদান তথা সার্বিক তত্ত্বাবধানের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় (সিটি কর্পোরেশন-এর ভৌগোলিক সীমার বাইরে) একটি করে কমিটি গঠন করেছে। কমিটির গঠন নিম্নরূপ: 

উপজেলা জলমহাল কমিটির গঠন:

১) উপজেলা নির্বাহী অফিসার ............................... আহ্ববায়ক

২) সহকারী কমিশনার (ভূমি) ............................... সদস্য

৩) উপজেলা মত্স্য কর্মকর্তা ...............................  সদস্য

৪) উপজেলা সমবায় কর্মকর্তা .............................. সদস্য

৫) একজন বিশিষ্ট সমাজসেবী ..............................সদস্য

(যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক মনোনীত)

৬) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা .......................... সদস্য সচিব

অনুরূপভাবে সিটি কর্পোরেশনের ভৌগোলিক সীমার মধ্যে অবস্থিত ২০ একর পর্যন্ত খাস বদ্ধ জলাশয়সমূহ ইজারা ও ব্যবস্থাপনা তত্ত্বাবধানের লক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে আহ্বায়ক এবং জেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে সদস্য সচিব করে ৬ সদস্যের আরেকটি কমিটি রয়েছে।

(ভূমি মন্ত্রণালয়ের ১৫/১০/৯৭ খ্রিঃ তারিখের ভূঃমঃ/শা-৭ বিবিধ/৪৭/৯৭ (অংশ)/ ৫৭৬ নং পরিপত্র মতে)

© 2005 All rights reserved D.NET Bangladesh