হাট বাজারের খাস
জমি বন্দোবস্ত প্রদানের পদ্ধতি:
অনু:
(১) দেশের সকল হাট বাজার সরেজমিনে পেরীফেরী করে এর তোহা বাজার, চান্দিনা
ভিটি এবং বন্দোবস্ত যোগ্য খাস জমি চিহ্নিত করে ৪ কপি নক্সা প্রস্তুত করে
তা কালেক্টর/জেলা প্রশাসক কর্তৃক অনুমোদন করাতে হবে৷ অনুমোদিত নক্সার ১
কপি তহসিল অফিসে, ১ কপি উপজেলা অফিস ভূমি অফিসে, ১ কপি জেলা প্রশাসকের
অফিসে ও ১ কপি জেলা রেকর্ডরুমে সংরক্ষণ করতে হবে৷
২)
হাট-বাজারের খাস জমি ইজারার আবেদন সরেজমিনে তদন্ত করিয়ে স্কেচ-ম্যাপ সহ
একটি প্রতিবেদন সংগ্রহ করে তার আলোকে সহকারী কমিশনার (ভূমি) কে একটি
বিবিধ নথি সৃজন করে সুপারিশ সহকারে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা
প্রশাসকের নিকট প্রস্তাব প্রেরণ করতে হবে৷ নথিতে জমির ভাড়ার হার
উল্লেখ
করতে হবে৷ প্রস্তাব অনুমোদিত হলে ভাড়া আদায় করে সহকারী কমিশনার (ভূমি)
ইজারা গ্রহীতার সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করে জমির দখল হস্তান্তর করবেন৷
৪) একজন
আবেদনকারীকে ০.০০৫ (আধা শতাংশ) একরের বেশী খাস জমি ইজারা প্রদান করা যাবে
না৷ আবেদনকারীকে প্রকৃত ব্যবসায়ী হতে হবে৷ এটি সহকারী কমিশনার (ভূমি)
নিশ্চিত করবেন ৷
৫) একই
পরিবারের একজনের বেশি সদস্যকে হাট/বাজারের খাস জমি ইজারা দেয়া যাবে না৷
(স্মারক নং-ভূঃ
মঃ-৭-বিবিধ-২৪/৯৫/৪৯১ (৭৪), তাং-৭-১০-৯৬ খ্রীঃ অনুসারে)