নতুন হাট বাজার সৃষ্টির
শর্ত:
-
নতুন হাট
বাজার সৃষ্টির অনুমোদন হাট বাজার বসানোর
পূর্বেই গ্রহণ করতে হবে।
-
ব্যক্তি
মালিকানাধীন জমিতে হাট বসাতে হলে ঐ জমির মালিককে কালেক্টর বরাবরে
রেজিষ্ট্রি দলিল মূলে জমিটি হস্তান্তর করে দিতে হবে।
-
এভাবে
সৃষ্ট হাট বাজারের আয়-ব্যয় সরকারী নিয়ন্ত্রণে ও বিধি মোতাবেক পরিচালিত
হবে।
-
হাটে
অবস্থিত চান্দিনা ভিটির খাজনা উক্ত ভিটির মালিককে বাণিজ্যিক হারে
পরিশোধ করতে হবে।
-
হাট বাজার
সম্প্রসারিত হয়ে কোনো জমিতে চলে গেলে তা থেকে উক্ত মালিক কোন টোল/খাজনা
আদায় করতে পারবে
না। উক্ত ভূমি পেরীফেরী কালে বাজারের অন্তর্ভূক্ত করতে
হবে।
-
এভাবে
পেরীফেরীভুক্ত হাট-বাজারের সম্প্রসারিত জমি বিধি মোতাবেক অধিগ্রহণের
মাধ্যমে জেলা প্রশাসক হাট বাজারের অন্তর্ভুক্ত করবেন। অধিগ্রহণ মূল্য
সংশ্লিষ্ট হাট-বাজারের আয় হতে পরিশোধ করতে হবে।
-
জেলা
প্রশাসকের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো হাট বাজার প্রতিষ্ঠা করা হলে অনুমতি
না নেয়ার জন্য ব্যবস্থা নেয়া যাবে। পাশ্ববর্তী কোনো হাট-বাজারে ক্ষতির
কারণ থাকলে এরূপ হাট-বাজার উচ্ছেদ করা যাবে কিন্তু ক্ষতিপূরণ না দিয়ে
তা বাজেয়াপ্ত করা যাবে না।
নতুন
হাট-বাজার সৃজন বা পুরাতন হাট-বাজার তুলে দেয়া সংক্রান্ত প্রস্তাব জেলা
প্রশাসক, বিভাগীয় কমিশনারের মাধ্যমে ভূমি মন্ত্রনালয় প্রেরন করবেন। এ
বিষয়ে স্থানীয় সরকার বিভাগের কোন সংশ্লিষ্টতা নেই। কারণ স্থানীয় সরকার
বিভাগকে কেবল ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে, মালিকানা বা স্বীকৃতি
প্রদানের ক্ষমতা এ বিভাগের নেই।
হাট-বাজার
পরিচালনার জন্য ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে একটি করে হাট-বাজার ব্যবস্থাপনা
কমিটি রয়েছে। এ কমিটিই হাট-বাজারের যাবতীয় আয়-ব্যয় এবং উন্নয়ন মূলক
কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
(স্থানীয়
সরকার বিভাগ কর্তৃক জারীকৃত ১৪ই অক্টোবর ১৯৯৬ তারিখের প্রজেই-
২/হ-২৫/৯৬/২৮৪(৫০৫৫) নং স্মারক মতে)