জমির
দাগে রদবদল
জমির দাগে রদবদল
কি: ম্যাপে ও খতিয়ানে ভূমির পৃথক চিহ্নিত স্বত্ব অনুযায়ী প্রতিটি প্লটে যে ক্রমিক নম্বর
বসানো হয় তাকে দাগ নম্বর বলে ৷ কোন ব্যক্তির পাশ্ববতী অথবা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি জমির দাগ নম্বর রদবদল করে প্রকৃত জমির মালিকের
উত্তরাধিকারীদের সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করতে পারে
।
কিভাবে হয়: কোন প্রতারক
ব্যক্তি কোন জমির দখল নিজের বলে দাবী করার জন্য প্লটে যে ক্রমিক নম্বর আছে তার
নম্বর বদলিয়ে নিজের সুবিধামতো নম্বর বসায় ৷ এতে করে প্রকৃত মালিক তার নিজের জমির সংক্রান্ত দাবীর
ব্যাপারে জোর দিতে পারেননা ৷
সংশ্লিষ্ট
আইন ও ব্যাখা: জমির দাগ রদবদল দলিল জালিয়াতির প্রতিকারের মধ্যে অন্তভুক্ত হবে এবং দন্ডবিধি
১৮৬০ এর ধারা ৪৬৩ - ধারা ৪৭১ এর মধ্যে সংশ্লিষ্ট হবে
৷
কোথায় যেতে হবে:
স্থানীয়
সাব রেজিষ্ট্রার অফিসে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার জায়গার প্রকৃত খতিয়ান তুলে
নেওয়ার ব্যবস্থা করতে পারেন৷
কারা সাহায্য করবে:
১) ব্লাষ্ট
অর্থাত্ বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সাভিসেস ট্রাষ্ট [১৪১/১, সেগুনবাগিচা,
ঢাকা -১০০০
ফোন - ৮৮০২ - ৮৩১৭১৮৫, ৯৩৪৯১২৬ ৷
২) বাঁচতে শেখা [জনাবা
এঞ্জেলা গোমেজ, এক্সিকিউটিভ ডিরেক্টর, শহীদ মশিউর রহমান রোড, আরবপুর ,যশোর ৷ ফোন
- ০৪২১ ৬৬৪৩৬, ৭৩২৩৮ ৷
৩) মাদারীপুর লিগ্যাল এইড
এসোসিয়েশেন [জনাব খান মোহাণ্মদ, শহীদ, প্রধান সমন্বয়কারী, নোতাম সাহার, মাদারীপুর, ফোন
- ০৬৬১- ৫৫৫১৮, ৫৫৬১৮ ৷]
৪)বাংলাদেশ মানবাধিকার
বাস্তবায়ন সংস্থা
- এডভোকেট এলিনা খান, ১৫৩ মনিপুরীপাড়া, ফার্মগেইট, ঢাকা ৷
৫) নিজেরা করি
- ৭/৮, ব্লক সি, লালমাটিয়া, ঢাকা ৷ ফোন - ৮১২২১৯৯, ৯১৪৪০৮৫
৷