শিয়া উত্তরাধিকার আইনে যেসব উত্তরাধিকারীদেরমৃত ব্যক্তির সম্পত্তিতে অধিকার দেয়া আছে:  


 

অংশীদারগণ (Sharers) বিস্তারিত জানতে ক্লিক করুন

অবশিষ্টাংশভোগীগণ 

(Residuaries)

বিস্তারিত জানতে ক্লিক করুন

  

শিয়া আইনে ওয়ারিশদের উত্তরাধিকার:

সুন্নী মুসলিম আইনে তিন শ্রেণীর উত্তরাধিকারী রয়েছে, তেমনি শিয়া আইনে দু শ্রেণীর উত্তরাধিকার স্বীকৃত ৷ যেমন -

১৷ অংশীদার  ও ২ ৷ অবশিষ্টাংশভোগীগন ৷ সুন্নী আইনে স্বীকৃত দুরবতী আত্নীয় শ্রেণীর ন্যায় শিয়া আইনে এ ধরনের কোন অস্তিত্ব নেই ৷উদাহরণের মাধ্যমে শিয়া উত্তরাধিকার আইনের সম্পত্তি বন্টন প্রক্রিয়াটি বোঝা যাবে  ।  

উদাহরণ ১

একজন শিয়া মুসলমান  কন্যার পুত্র একজন ,পিতার মাতা একজন ও আপন ভাই একজন রেখে মারা যান ৷ শিয়াআইনের বিধান মতে কন্যার পুত্র প্রথম শ্রেণীর একজন  ওয়ারিশ হওয়ায় সে দ্বিতীয় শ্রেণীভুক্ত উত্তরাধিকারী পিতার মাতা (দাদী) ও আপন ভাইয়ের উপর অগ্রাধিকার লাভ করবে বিধায় সমস্ত সম্পত্তির প্রাপক হবে ৷ তবে এক্ষেত্রে হানাফী আইন অনুসারে পিতার মাতা অথাত্‍ দাদী অংশীদার হিসেবে সম্পত্তি ১/৬ অংশ পাবে এবং আপন ভাই অবশেষ প্রাপক হিসেবে ৫/৬ অংশ পাবে ৷ কন্যার পুত্র একজন দূরবতী আত্নীয় হবার কারণে সম্পত্তির উত্তরাধিকার হতে সম্পূণ বঞ্চিত হবে ৷

উদাহরণ ২:

একজন শিয়া মুসলমান, ভাইয়ের কন্যা একজন ও আপন চাচা একজন রেখে মারা যান ৷

শিয়া আইনমতে ভাইয়ের কন্যা দ্বিতীয় শ্রেণীর ওয়ারিশ হওয়ায় উত্তরাধিকারের ক্ষেত্রে সে তৃতীয়শ্রেণীর ওয়ারিশ আপন চাচার তুলনায় অগ্রাধিকার লাভ করবে ৷  তবে এক্ষেত্রে হানাফী আইন অনুসারে আপন চাচা একজন অবশিষ্টাংশভোগী হওয়ায তিনি দূরবর্তী মহিলা আত্নীয় ভাইয়ের কন্যাকে বঞ্চিত করে সমগ্র সম্পত্তি গ্রহণ করবেন ৷

© 2005 All rights reserved D.NET Bangladesh