|
'অবলম্বন'
এর ডিজিটাল প্রদর্শনী ও জাতীয় সেমিনার অনুষ্ঠিত
গত
৫ জুলাই, ০৬ দুপুরে মহাখালীস্থ ব্র্যাক সেন্টার মিলনায়তনে বেসরকারী
গবেষণা প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডি.নেট) পরিচালিত "অবলম্বন"
কর্মসূচীর আওতায় আয়োজিত "মানবাধিকার প্রতিষ্ঠায় তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্যের
প্রবেশাধিকার নিশ্চিত করণ" শীর্ষক সেমিনার
অনুষ্ঠিত হয় ৷ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ
বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ
এম.পি ৷
|
 |
|
"মানবাধিকার
প্রতিষ্ঠায় তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্যের প্রবেশাধিকার নিশ্চিত করণ"
শীর্ষক সেমিনারে
বা থেকে ড. অনন্য রায়হান, শাহীন আনাম, ব্যারিষ্টার মওদুদ
আহমেদ এবং এ এম এম এম ইয়াহিয়া |
বেসরকারী সাহায্য সংস্থা 'মানুষের জন্য'র
নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্ত্বে
অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডি.নেট এর নির্বাহী পরিচালক ড. অনন্য
রায়হান ৷ সেমিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. আতিউর রহমান, চেয়ারম্যান,
উন্নয়ন সমন্নয়; এ এম এম ইয়াহিয়া, ডিরেক্টর, ফাইবার অপটিক নেটওয়ার্ক ডিভিশন (ফন্ড),
গ্রামীণ ফোন ৷
সেমিনারের শেষ অংশে মুক্ত আলোচনায় বক্তারা ডি.নেটের
কার্যক্রমের প্রশংসা করেন এবং সারা বাংলাদেশে এই ধরনের
কার্যক্রম
সম্প্রসারণে সরকারের সক্রিয় সম্পৃক্ততার দাবী জানান ৷
তথ্য প্রযুক্তির ব্যবহার কিভাবে মানুষের অধিকার রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে
সে বিষয়ে মতবিনিময় করা এবং যারা এ বিষয়ে কাজ করতে আগ্রহী তাদের সঙ্গে সহযোগিতার
সম্পর্ক গড়ে তোলাই ছিল সেমিনারের উদ্দ্যেশ্য ৷
 |
ডিজিটাল
প্রদর্শনীর উদ্বোধন করছেন ড. হামিদা হোসেন |
সেমিনারের পাশাপাশি 'তথ্য প্রযুক্তি ও মানবাধিকার' শীর্ষক দিনব্যাপী এক ডিজিটাল
প্রদর্শনীর আয়োজন করা হয় ৷ আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট
মানবাধিকার নেত্রী ড. হামিদা হোসেন প্রদর্শনীর উদ্বোধন করেন ৷ উদ্বোধনী ভাষণে তিনি
বলেন,"তথ্য জানার অধিকার মানবাধিকারের একটি অংশ ৷ উন্নয়নশীল দেশগুলোতে নাগরিকদের
তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের ৷ কিন্তু আমাদের মত দেশ
গুলোতে শুধু সরকারের পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব না ৷ এই প্রেক্ষিতে জনগণের
দোরগোড়ায় তথ্য পৌছে দেয়ার যে উদ্যোগটি ডি.নেট নিয়েছে তা সত্যিই প্রশংসনীয় ৷ আশা করি
ডি.নেট তার উদ্দ্যেশ্য পূরণে সফল হবে" ৷ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড.
অনন্য রায়হান, নির্বাহী পরিচালক, ডি.নেট; মাহমুদ হাসান, কর্মসূচী পরিচালক, ডি.নেট,
ফেরদৌসী আখতার, প্রকল্প সমন্বয়কারী, অবলম্বন, ডি.নেট এবং ডি.নেটের অন্যান্য
কর্মীবৃন্দ ৷
|
 |
|
ড.হামিদা হোসেনকে
প্রদর্শনী ঘুরিয়ে দেখাচ্ছেন অবলম্বনের সমন্বয়কারী ফেরদৌসি
আখতার |
প্রদর্শনীতে ডি.নেট পরিচালিত 'পল্লীতথ্য' কেন্দ্রের কার্যক্রম, অবলম্বনের কার্যক্রম
সহ ডি.নেটের অন্যান্য কর্মকান্ড প্রদর্শিত হয় ৷ সারাদিন প্রদর্শনীতে ছাত্র, গবেষক,
স্কুল কলেজে-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উন্ন্য়নকর্মী, মানবাধিকার কর্মী সহ সকল স্তরের দর্শক সমাগম ঘটে ৷
|