ভুমিকা:
মানব
জাতির ইতিহাস থেকে দেখা গেছে যে, মানুষ এক ভূখন্ড থেকে
আরেক ভূখন্ডে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে গেছে এবং পরস্পরের সংষ্পর্শে এসেছে। মানুষের
এই প্রবাহমান গতিশীলতা ও আন্তঃসাংস্কৃতিক প্রভাব একটি
বিশ্বজনীন প্রক্রিয়া। সমাজ
বিকাশের প্রতিটি স্তরে দেখা গেছে যে- অধিকতর আগ্রাসী জনগোষ্ঠীগুলি আথির্কভাবে ও
সামরিকভাবে দুর্বল গোষ্ঠীগুলির ভূখন্ডে আধিপত্য বিস্তার করেছে এবং দুর্বল
গোষ্ঠীগুলিকে ভৌগলিকভাবে ও পরিবেশগতভাবে অধিকতর ভঙ্গুর
ভূখন্ডের দিকে ঠেলে দিয়েছে।
কোনো কোনো ক্ষেত্রে অধিকতর ভঙ্গুর ভূখন্ডের দিকে ঠেলে
দিয়ে তাদের হাতে সামান্য পরিমানে স্বশাসনের অধিকার দিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে
বাধ্য করেছিল। পুঁজিবাদী ব্যবস্থার বিশ্বময় অগ্রগতির ফলে এই ঔপনিবেশিক আগ্রাসী নীতি
আরো চরম আকার ধারণ করে
। এভাবে সবল জনগোষ্ঠীগুলির
বারংবার আগ্রাসনের ফলে
কোনো কোনো আদিবাসী জনগোষ্ঠীগুলি একাধারে বৈদেশিক ঔপনিবেশিকতা ও আভ্যন্তরীণ
ঔপনিবেশিকতার শিকার হয়। বিশ্বে
এখন পর্যন্ত ৩৫০০ ক্ষুদ্র জাতিসত্তার মানুষ
রয়েছে। প্রত্যেকেই তাদের স্বকীয় বৈশিষ্ট্য
নিয়ে আলাদা জাতিসত্তার দাবীদার। কিন্তু তার ভিতরে
মাত্র ১৯২টি দেশ নেশন
স্টেট হিসাবে
স্বীকৃত।