সংখ্যালঘুর সংজ্ঞা:

সংখ্যালঘুদের অধিকার বিষয়ে জাতিসংঘ সনদে বলা হয়েছে," জাতীয়, ধমীর্য় এবং জাতীয় সংখ্যালঘু"।

UN Special Rapporteur Francesco Capotorti- এর মতে,

সংখ্যালঘু হচ্ছে কোনো একটি দেশের মোট জনসংখ্যার তুলনায় জাতিগত,ধর্মীয় অথবা ভাষাগত বৈশিষ্ট্যে সংখ্যালঘু দল বা গোত্র, যারা  সুনিদির্ষ্টভাবে তাদের সংস্কৃতি, রীতি-নীতি, ধর্ম বা ভাষাগত বৈশিষ্ট্য সংরক্ষণে তত্‍পর।

(Study on the Rights of Persons belonging to Ethnic, Religious and Linguistic Minorities UN Document E/CN.4/Sub.2/1985/31(1985)

ইউরোপীয় পরিষদ ১৯৯৩ অনুসারে-

সংখ্যালঘু হচ্ছে-

রাষ্ট্রের একটি জনগোষ্ঠী যারা;

(ক) রাষ্ট্রের নাগরিক এবং রাষ্ট্রীয় সীমানায় বসবাস করে

(খ) রাষ্ট্রের সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ

(গ) সুনিদির্ষ্ট জাতিগত বৈশিষ্ট্য, সংস্কৃতি, ধর্ম বা ভাষাগত বৈশিষ্ট্য বিদ্যমান

(ঘ) পযার্প্ত প্রতিনিধিত্বশীল, যদিও সংখ্যায় রাষ্ট্রের মোট জনসংখ্যার অথবা রাষ্ট্রের কোনো অঞ্চলের জনসংখ্যার তুলনায় সংখ্যালঘু

(ঙ) তাদের সংস্কৃতি, রীতি-নীতি, ধর্ম বা ভাষা রাষ্ট্রের সংস্কৃতি, রীতি-নীতি,ভাষা বা ধর্মের সাথে সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।

(Council of Europe Parliamentary Recommendation 1201(1993) on an additional protocol to be adopted by the Assembly on February 1 1993)



 

© 2005 All rights reserved D.NET Bangladesh