নিম্নতম
মজুরী অধ্যাদেশ ১৯৬১
১৯৬১ সালের নিম্নতম মজুরী (অধ্যাদেশ
নং ৩৯) এর ২(৮) ধারায় 'মজুরী' বলতে অর্থে প্রকাশযোগ্য যে কোন পারিশ্রমিক, যা চাকরীর
শর্ত, ব্যক্ত বা আরোপিত যাই হোক না কেন, পূরণ সাপেক্ষে কোন ব্যক্তিকে অনুরূপ
নিযুক্তির কারণে বা অনুরূপ চাকরিতে কৃত কাজের জন্য প্রদেয় হয়, তবে নিম্নোক্ত
বিষয়সমূহ এর অর্ন্তভূক্ত হবেনা:
(ক) মালিক কতৃর্ক কোন সামাজিক
নিরাপত্তা বা পেনশন ফান্ডে বা ভবিষ্য তহবিলে প্রদত্ত কোন চাঁদা;
(খ) কোন যাতায়াত ভাতা বা যাতায়াত
বাবদ প্রদত্ত মূল্য;
(গ) চাকরির ধরণের কারণে নিযুক্ত
ব্যক্তির বিশেষ ব্যয় নির্বাহের জন্য অনুরূপ ব্যক্তিকে প্রদত্ত কোন অর্থ;
(ঘ) বাষির্ক বোনাস হিসেবে প্রদত্ত
কোন অর্থ; অথবা
(ঙ) ডিসচার্জ-এর জন্য প্রদেয়
গ্রাচুইটি এবং
২(৯) ধারায়"শ্রমিক" বলতে বুঝায়
শিক্ষানবিসসহ কোন শিল্পে মজুরী বা পারিতোষিকের ভিত্তিতে দক্ষ বা অদক্ষ, বুদ্ধিবৃত্তি
সংক্রান্ত বা কারিগরী,করণিক, দৈহিক বা অন্য কাজ করার জন্য নিযুক্ত ব্যক্তিকে বুঝায়;
তবে নিম্নোক্ত ব্যক্তিগণ এর অন্তর্ভূক্ত হবেন না:
- সরকার কতৃর্ক নিযুক্ত ব্যক্তি
- কয়লা খনিতে নিযুক্ত ব্যক্তিবর্গ
যাদের সম্পর্কে ১৯৬০ সনের কয়লা খনি(মজুরীর হার নির্ধারণ) অধ্যাদেশ দ্বারা মজুরী
নির্ধারিত হতে পারে; এবং
- কৃষিকাজে নিযুক্ত ব্যক্তি।(নিম্নতম
মজুরী অধ্যাদেশ ১৯৬১ এবং
নিম্নতম মজুরী বিধিমালা ১৯৬১ জানতে ক্লিক করুন)