সরকার কর্তৃক গামের্ন্টস শিল্পে নূন্যতম মজুরী ঘোষণার ধারাবাহিকতা:

১৯৬১ সালের নিম্নতম মজুরী(অধ্যাদেশ নং ৩৯) এর ৫(১) ধারার বিধান অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২৪শে সেপ্টেম্বর,১৯৯০ তারিখে জারীকৃত শা-১০/মজুরী-১০/৯০/৯০নং প্রজ্ঞাপন দ্বারা গামের্ন্টস শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের নিম্নতম মজুরী নির্ধারণের জন্য অত্র বোর্ডকে নির্দেশ দেন এবং উক্ত শিল্পে প্রতিনিধিত্ব করার জন্য ১১ ই নভেম্বর ১৯৯০ তারিখে জারীকৃত শ্র ও জ-১০/মজুরী-১০/৯০/১১৪, ২০শে এপ্রিল,১৯৯১ ইং তারিখে জারীকৃত এস,আর, ও ১১৯-আইন/৯১ শ্র ও জ-১০/মজুরী-১০/৯০,৮ই আগষ্ট,১৯৯২ ইং তারিখে জারীকৃত এস, আর,ও নং১৯৬-আইন/৯২ শ্র ও জ-১০/মজুরী-১০/৯০ এবং ১১ ই সেপ্টেম্বর,১৯৯৩ ইং তারিখের এস,আর,ও নং১৮২-আইন- ৯৩ শ্র ও জ-১০/মজুরী-১১/৯০নং প্রজ্ঞাপন দ্বারা মালিক ও শ্রমিক পক্ষের সদস্য নিয়োগ করেন।

অত:পর বোর্ড বেশ কয়েকটি বৈঠকে মিলিত হন এবং দেশের বিভিন্ন স্থানে অবস্থিত গামের্ন্টস শিল্প প্রতিষ্ঠানে প্রশ্নপত্র প্রেরণের মাধ্যমে তথ্যাদি সংগ্রহ করেন এবং বেশ কিছু গামের্ন্টস শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করিয়া শ্রমিকদের কর্মাবস্থা, মজুরী রেজিষ্টার, মালিকের মজুরী প্রদানের পদ্ধতি, অর্থনৈতিক অবস্থা এবং শ্রমিকদের জীবিকা নির্বাহের ব্যয়সমেত আরো কতিপয় বিষয় পর্যবেক্ষণক্রমে খসড়া সুপারিশ প্রণয়ন করেন এবং নিম্নতম মজুরী বিধিমালার১৫(১) বিধি মোতাবেক খসড়া সুপারিশ সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকসহ সাধারণের জন্য বাংলাদেশ গেজেটের মারফত প্রচার করেন। উক্ত খসড়া সুপারিশের উপর ১৯৬১ সালের নিম্নতম মজুরী বিধিমালার ১৫(২) বিধি মোতাবেক দাখিলকৃত আপত্তি ও প্রস্তাব বিবেচনা করিয়া খসড়া সুপারিশে উল্লেখিত নিম্নতম মজুরী ও পদবিন্যাসের আংশিক সংশোধন করিয়া ১৯৬১ সালের নিম্নতম মজুরী অধ্যাদেশের ৫ ধারা মোতাবেক গনপ্রজাতণ্ত্রী বাংলাদেশ সরকারের নিকট সুপারিশ পেশ করেন যার ভিত্তিতে ১৯৯৪ সালের ১২ ই জানুয়ারী এস, আর,ও নং ১৪-আইন / ৯৪-শ্রওজ-১০/মজুরী-১১/৯০-Minimum Wages Ordinance,1961(XXXIX of 1961)এর section 6(1) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ঘোষণা করেছিল যে,"গামের্ন্টস" শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন শ্রেণীর শ্রমিকদের মজুরীর হার নির্ধারণের উদ্দেশ্যে উক্ত অর্ডিনেণ্সের সেকশন ৩ এর অধীনে গঠিত নিম্নতম মজুরী বোর্ড কতৃর্ক একই অডির্নেণ্সের সেকশন ৫ এর বিধান মোতাবেক সুপারিশকৃত মজুরীর হারসমূহ উক্ত শ্রমিকদের নিম্নতম মজুরীর হার হইবে।



 

© 2005 All rights reserved D.NET Bangladesh