২০০৬ সালে সরকার কর্তৃক নূন্যতম মজুরি পুন:নির্ধারন:

১৯ নভেম্বর ২০০৬ তারিখ সরকার গামের্ন্টস শিল্পের শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি পুন:নির্ধারন করে ৭টি গ্রেডে নতুন মজুরি কাঠামোর গেজেট(এস.আর.ও নং ৩০১-আইন/ ২০০৬/শ্রকম/শা-৬/নিঃমঃবোর্ড-১/২০০৬) প্রকাশ করে। ২২ অক্টোবর ২০০৬ তারিখ হতে এ নতুন মজুরী কাঠামো কার্যকর করা হয়েছে।

গামের্ন্টস শিল্পের শ্রমিকদের পদবী,কাজের ধারা ও প্রকৃতি,জ্ঞান ও অভিজ্ঞতা,দক্ষতা ইত্যাদি বিবেচনাক্রমে ৭টি গ্রেড নির্ধারণ করে নতুন মজুরি কাঠামো ঘোষিত হয়েছে।এ ছাড়া গামের্ন্টস শিল্পে কর্মচারীদের জন্য ৪টি গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে।

(ক)গার্মেন্টস শ্রমিকের জন্য

শ্রমিক পদবিন্যাস ও শ্রেণী বিভাগ

মাসিক মূল মজুরি

মাসিক বাড়ি ভাড়া মূল মজুরির ৩০%

মাসিক চিকিত্‍সা ভাতা

 সর্বমোট মাসিক মজুরি

গ্রেড-১ঃপ্যাটার্ন মাস্টার,চীফ কোয়ালিটি কন্ট্রোলার

৩৮০০.০০

১১৪০.০০

২০০

৫১৪০.০০

গ্রেড-২ঃ মেকানিক/ইলেকট্রিশিয়ান, কাটিং মাস্টার

২৮০০.০০

৮৪০.০০

২০০

৩৮৪০.০০

গ্রেড-৩ঃ স্যাম্পল মেশিনিস্ট,মেকানিক সিনিয়র সেলাই মেশিন অপারেটর ও অন্যান্য

১৭৩০.০০

৫১৯.০০

২০০

 

২৪৪৯.০০

গ্রেড-৪ঃ সেলাই মেশিন অপারেটর,কোয়ালিটি ইন্সপেকটর কাটার ও অন্যান্য

১৫৭৭.০০

৪৭৩.১০

২০০

২২৫০.১০

 

গ্রেড-৫ঃ জুনিয়র সেলাই মেশিন অপারেটর,জুনিয়র কাটার,ফোল্ডার(ফিনিসিং সেকশন) ও অন্যান্য

১৪২০.০০

৪২৬.০০

২০০

২০৪৬.০০

 

গ্রেড-৬ঃ সাধারণ সেলাই মেশিন/ বাটন মেশিন/সাধারণ কাঞ্চাই মেশিন অপারেটর ও অন্যান্য

১২৭০.০০

৩৮১.০০

 

২০০

১৮৫১.০০

গ্রেড-৭ঃ সহকারী সেলাই মেশিন অপারেটর, সহকারী ড্রাই ওয়াশিংম্যান/ওম্যান,লাইন আয়রনম্যান/লাইন আয়রন ওম্যান ও অন্যান্য

১১.২৫.০০

৩৩৭.৫০

 

২০০

১৬৬২.৫০

 

(খ)গার্মেন্টস কর্মচারীদের জন্য

কর্মচারী পদবিন্যাস ও শ্রেণী বিভাগ

মাসিক মূল মজুরি

মাসিক বাড়ি ভাড়া মূল মজুরির ৩০%

মাসিক চিকিত্‍সা ভাতা

সর্বমোট মাসিক মজুরি

গ্রেড-১ঃ স্টোর কিপার

২৬০০.০০

৭৮০.০০

২০০

৩৫৮০.০০

গ্রেড-২ঃ হিসাব সহকারী, স্টোর সহকারী ও অন্যান্য

২০০০.০০

৬০০.০০

২০০

২৮০০.০০

গ্রেড-৩ঃ টাইপিস্ট, অফিস সহকারী টেলিফোন অপারেটর ও অন্যান্য

১৭৩০.০০

৫১৯.০০

২০০

২৪৪৯.০০

গ্রেড-৪ঃ পিয়ন,দারোয়ান,চেকার ও অন্যান্য

১২৭০.০০

৩৮১.০০

২০০

১৮৫১.০০

(গ)শিক্ষানবিস বা ট্রেইনী:

২০০৬ সালের সরকারি গেজেট অনুযায়ী শিক্ষানবিস বা ট্রেইনী হিসেবে যারা কাজে যোগ দেবেন তারা মাসে মোট ১২০০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা পাবেন। এ প্রশিক্ষণের সময়কাল হবে সর্বোচ্চ তিন মাস। প্রশিক্ষণ শেষে তারা সংশ্লিষ্ট বিভাগে ৭ নং গ্রেডে সহকারী সেলাই মেশিন অপারেটর(হেলপার হিসেবে) নিযুক্ত হবেন।

 

© 2005 All rights reserved D.NET Bangladesh