শাস্তি
এই অধ্যাদেশে বিভিন্ন অনিয়মের জন্য শাস্তির বিধান রয়েছে নিন্মে সেগুলো আলোচনা করা হল-

  • বেআইনী অভিবাসনের জন্য শাস্তি

১৯৮২ সালের অভিবাসন অধ্যাদেশের ধারা ২০ অনুযায়ী এই অধ্যাদেশের বিধান অমান্য করে অভিবাসন করে বা রওয়ানা হন বা রওয়ানা হওয়ার চেষ্টা করেন তবে তিনি ১ বছর পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদন্ড বা অনুর্ধ ৫,০০০/- টাকা পর্যন্ত জরিমানায় দন্ডিত হবেন, এছাড়া
ক) যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে বিদেশ পাঠানোর জন্য চুক্তি করে বা চুক্তি করানের চেষ্টা করেন অথবা
খ) যদি কোন ব্যক্তিকে বিদেশে পাঠান বা পাঠাসোর চেষ্টা করেন বা অভিবাসন করেন বা করার চেষ্টা করেন বা এই উদ্দেশ্যে কোন স্থান ত্যাগ করান বা ত্যাগ করানের চেষ্টা করান অথবা
গ) বিদেশে চাকরী সংক্রান্ত কোন নোটিশ বা তথ্য প্রকাশ করেন বা প্রদান করেন অথবা
ঘ) ১০ ধারায় লাইসেন্স প্রদান করার পর ১১ ধারা অনুযায়ী রেজিষ্ট্রারের কাছে হাজির না করান অথবা
ঙ) রেজিষ্ট্রারের অনুমতি ছাড়া চুক্তি পরিবর্তন করেন, অথবা
চ) অধ্যদেশের অনুমোদনকৃত অর্থ ছাড়া অন্য কোন অর্থের জন্য যিনি বিদেশ যাচ্ছেন তার ভ্রমন সংক্রান্ত দলিল যদি আটক রাখে,

তবে যারা এসব কাজ করবে তারা ৫ বছর পর্যন্ত ও যেকোন মেয়াদের সশ্রম কারাদন্ড অথবা জরিমানা বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবেন৷

  • নিয়ম লংঘণ করে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিলে তার শাস্তি
    নিয়ম লংঘণ করে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিলে ৫ বছর পর্যন্ত ও যেকোন মেয়াদের সশ্রম কারাদন্ড অথবা জরিমানা বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবেন৷
  • প্রতারণামূলকভাবে অভিবাসন করালে তার শাস্তি
    ১৯৮২ সালের অভিবাসন অধ্যাদেশের ধারা ২১ অনুযায়ী যদি কেউ কোন ব্যক্তিকে জোর করে বা নেশাগ্রস্ত করে বা ইচ্ছার বিরুদ্ধে অভিবাসন করতে বা এই উদ্দেশ্যে চুক্তিতে আবদ্ধ করে বা করতে চেষ্টা করে বা এই উদ্দেশ্যে কোন স্থান ত্যাগ করাতে চেষ্টা করে বা করায় তবে তিনি ৫ বছর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কারাদন্ড অথবা জরিমানা বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবেন৷
  • অনুমতি ছাড়া বিজ্ঞাপন দিয়ে লোক নিয়োগ করার শাস্তি
    অনুমতি ছাড়া বিজ্ঞাপন দিয়ে লোক নিয়োগ করলে অথবা পরীক্ষা গ্রহণ করলে বা লোক নিয়োগ কতরা জন্য বিজ্ঞাপন দেন তবে তিনি ৫ বছর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কারাদন্ড অথবা জরিমানা বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবেন৷
  • মিথ্যা বর্ণনার জন্য শাস্তি
    যদি কোন ব্যক্তি মিথ্যাভাবে বর্ণনা দেন যে সরকার কর্তৃক বা সরকারের পক্ষ থেকে কোন অভিবাসী নিযুক্ত হবেন তবে তিনি এই মিথ্যা তথ্যের জন্য ৫ বছর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কারাদন্ড অথবা জরিমানা বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবেন৷
  • বিদেশে চাকুরী দেয়ার জন্য অর্থ গ্রহণের শাস্তি
    যদি কেউ অন্য কোন ব্যক্তিকে বা তার পক্ষে অন্য কোন ব্যক্তিকে দেশের বাহিরে চাকুরী দেয়ার নিশ্চয়তা দেয়ার জন্য বা রিক্রুটিং এজেন্ট হয়ে নির্ধারিত অর্থের চেয়ে বেশী পরিমাণ অর্থ গ্রহণ করলে অথবা রিক্রুটিং এজেন্ট না হয়ে নিজে বা অন্যের জন্য অর্থ বা কোন মূল্যবান বস্তু গ্রহণ করে ৫ বছর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কারাদন্ড অথবা জরিমানা বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবেন৷
  • চুক্তি লংঘনের জন্য শাস্তি
    যদি কোন ব্যক্তি তার চাকুরী ত্যাগ করার জন্য বা তার বিদেশী নিয়োগকর্তার সাথে সম্পাদিত চুক্তির শর্ত ভঙ্গ করে তবে তিনি বাংলাদেশে ফেরার পর ৫ বছর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কারাদন্ড অথবা জরিমানা বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবেন৷



 

© 2005 All rights reserved D.NET Bangladesh