জামানত
বাতিল:
১৯৮২ সালের অভিবাসন অধ্যাদেশের ধারা ১৪ তে বলা হয়েছে যে লাইসেনস প্রদান করার পর
তদন্ত করে সরকারের কাছে যদি মনে হয় লাইসেন্সধারী ব্যক্তি অসদাচরনের জন্য দোষী, বা
তার আচরন সন্তোষজনক নয় বা এ অধ্যাদেশের বিধান অমান্য করেছে তবে সরকার তাকে শুনানীর
সুযোগ দিয়ে লিখিত আদেশ দিয়ে তার লাইসেন্স বাতিল করতে পারেন অথবা নির্দিষ্ট মেয়াদের
জন্য স্থগিত করতে পারেন৷ কোন ব্যক্তিকে যে মেয়াদের জন্য লাইসেন্স দেয়া হয়েছে তার
মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অথবা লাইসেন্সধারী ব্যক্তি যদি আর কাজ করতে না চান এবং তা
জামানত বাতিল করার যদি কোন যুক্তিসংগত কোন কারণ না থাকে তবে সরকার তার জামানত
সম্পূর্ণ বা আংশিক তাকে অথবা তার প্রতিনিধিকে ফেরত দিতে পারেন।