বিদেশী এজেন্ট
বিদেশী এজেন্ট বলতে খুব সাধারণ ভাবে আমরা বুঝতে পারছি যে দেশের বাহিরে প্রতিনিধির কথা বলা হচ্ছে৷ ১৯৮২ সালের অভিবাসন অধ্যাদেশের ধারা ৫ অনুযায়ী যারা দেশের বাহিরে যায় তাদের স্বার্থ রক্ষার জন্য এবং দেশের বাহিরে কাজের সুযোগ সৃষ্টি করার জন্য আমাদের দেশের সরকার দেশের বাহিরে অন্য যেকোন দেশে যে কোন ব্যক্তিকে প্রতিনিধি হিসাবে নিয়োগ করতে পারেন এবং এর সাথে তাদের ক্ষমতা ও কাজ কি হবে তা ঠিক করে দিতে পারেন৷