নিষিদ্ধ কাজ না করার অধিকার
আইন এবং কনভেনশন দ্বারা যে সমস্ত পেশায় শিশুদের নিয়োগকে নিষিদ্ধ করা হয়েছে সেমস্ত
পেশায় কোন শিশুকে নিয়োগ করা যাবে না।
১৯৩৮ সালের শিশু শ্রমিক নিয়োগ আইনে কোন কোন পেশায় শিশুদের নিয়োগ করা যাবে এ ব্যাপারে কোন কিছু বলা নেই কিন্তু কিছু পেশার কথা বলা হয়েছে যেখানে শিশু শ্রমিককে নিয়োগ দেয়া যাবে না৷
১৯৩৮ সালের শিশু শ্রমিক নিয়োগ আইনের
-
৩ (১)
ধারা অনুযায়ী যে শিশুর বয়স পনের বছর পূর্ণ হয়নি তাদেরকে দিয়ে রেলযোগে যাত্রী, মালপত্র বা ডাক পরিবহন সংক্রান্ত কাজ এবং কোন বন্দরের সীমানার মধ্যে মাল উঠানো-নামানো সংক্রান্ত কাজ করানো যাবে না৷
-
৩ (২) ধারায় বলা
হয়েছে যে, যে সমস্ত শিশুর ১৫ বছর বয়স পূর্ণ হয়েছে কিন্তু ১৭ বছর পূর্ণ হয়নি তাদেরকে নিম্নোক্ত
শর্তে উপরোল্লোখিত কোন কাজ অর্থাত্ ৩ (১) ধারার বর্ণিত কোন কাজ করান যাবে না৷
শর্তসমূহ
(১) ১২ ঘন্টা অবসর পাবে
(২) রাত ১০ টা থেকে সকাল ৭ টার মধ্যে উক্ত কাজ করানো যাবে না৷
-
তবে কোন শিশু শ্রমিক যদি এমন কোন অবস্থা বা শর্ত সাপেক্ষে শিক্ষানবীস বা বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে কোন নিযুক্ত থাকলে অর্থাত্ তাকে এই অবস্থায় কাজ করার অনুমতি দিলে এই ধারার বিধান কার্যকরী হবে না৷
-
৩ (৩)
এ বলা হয়েছে যাদের বয়স ১২ বছর পূর্ণ হয়নি
তারা এই আইনে যে তফসিল দেয়া আছে সেই তফসিলের কোন কাজ যদি করে, এমন কোন কারখানায় তাদেরকে নিয়োগ দেয়া যাবে না বা কাজ করান যাবে না৷
প্রতিষ্ঠানের ক্ষেত্রে
১৯৬৫ সালের দোকান ও প্রতিষ্ঠানের ২২ ধারায় বলা হয়েছে যে কোন প্রতিষ্ঠানে কোন শিশুকে কাজ করার জন্য নিয়োগ দেয়া যাবে না৷
এছাড়া কোন শিশুকে নিন্মোক্ত ধরনের কাজে নিয়োগ করা যাবে না৷
১. বিড়ি তৈরী
২. কার্পেট বুনন
৩. ব্যাগে সিমেন্ট ভর্তিকরণসহ সিমেন্ট উত্পাদন
৪. কাপড় ছাপা, রং করা ও বুনন
৫. দিয়াশলাই, বিস্ফোরক দ্রব্য আতসবাজি উত্পাদন
৬. অভ্র কাটা ও ভাঙ্গা
৭. গালা প্রস্ততকরণ
৮. সাবান প্রস্ততকরন
৯. চামড়া প্রস্ততকরণ
১০. পশম পরিচ্ছন্নকরণ