৫ ঘন্টার বেশি কাজ না করার অধিকার
কোন শিশুকে দিয়ে একটি কারখানায় পাঁচ ঘন্টার বেশি কাজ করানো যাবে না৷ একটি শিশু কারখানায় কতক্ষণ কাজ করবে, কোন সময় তাকে দিয়ে কাজ করান যাবে না এবং কিভাবে সে কাজ করবে সে ব্যপারে ১৯৬৫ সালের কারখানা আইনের ৭০ ধারায় বলা হয়েছে৷ এই আইন অনুযায়ী
 

  • কোন শিশুকে দিয়ে পাঁচ ঘন্টার বেশি কাজ করান যাবে না;
  • সন্ধ্যা ৭ টা থেকে ভোর ৭ টা এই সময়ের মধ্যে কোন শিশুকে দিয়ে কাজ করান যাবে না;
  • কারখানায় শিশুদের কাজ করানোর ক্ষেত্রে দুইটি শিফটের ব্যবস্থা থাকবে;
  • কোন শিফটের সময় সীমা কোন ভাবেই সাড়ে সাত ঘন্টার বেশী হবে না;
  • দুইটি রীলে কাজ করতে পারবে না, তাকে দিয়ে একটি মাত্র রীলে কাজ করাতে হবে;
  • ত্রিশ দিনের মধ্যে একবারের বেশি রীলে বদলানো যাবে না, যদি বদলাতে হয় তবে অবশ্যই পরিদর্শকের কাছ থেকে অনুমতি নিতে হবে৷
  • একজন শিশু শ্রমিক যেদিন একটি কারখানায় কাজ করবে সেদিন সে আর অন্য কোন কারখানায় কাজ করতে পারবে না৷
     



 

© 2005 All rights reserved D.NET Bangladesh