শিশু
শিশুরা হচ্ছে জাতির ভবিষ্যত এবং একই
সাথে সমাজের সবচেয়ে দূর্বল অংশ । শিশুর প্রতি ব্যবহারে সর্তকতা গ্রহণের প্রয়োজনীয়তা
অনস্বীকার্য । বিশ্বশিশু পরিস্থিতিতে
পরস্পরবিরোধী একটি অবস্থা বিরাজমান থাকা সত্ত্বেও বর্তমান বিশ্ববাসীদের মধ্যে এক
জায়গায় একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি
লক্ষ্ করা যায়, যা হচ্ছে শিশু অধিকার সর্ম্পকে
পূর্বেকার যে
কোনো সময়ের চেয়ে আরো অনেক বেশি সচেতনতা । শিশুর প্রতি দায়িত্ববোধ এখন
আর শুধু নীতিবোধের মধ্যেই সীমাবদ্ধ
নয়-বরং তা ক্রমবর্ধমান হারে বৃহত্তর সামাজিক ও
আইনানুগ বাধ্যবাধকতার আওতায় চলে আসছে । অধিকার বিষয়ক আলোচনার
পূর্বে কিছু প্রাসঙ্গিক বিষয়ে তথ্য উপস্থাপন আবশ্যক ।