কিভাবে আইনের আশ্রয় নিবেন

কোন অপরাধ বা  ক্ষতি সংঘটনের পর বা আগে আপনি আইনের আশ্রয় গ্রহণ করতে পারেন। এই আশ্রয় গ্রহণ করতে হয় সাধারনত মামলা দায়েরের মাধ্যমে। মামলা দুই প্রকার । যেমন:

এক) ফৌজদারী মামলা এবং

দুই) দেওয়ানী মামলা।

এই দুই প্রকারের মামলা করার পদ্ধতি সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব।

ফৌজদারী মামলা

ফৌজদারী মামলা দুইভাবে দায়ের করা যায়।

ক) থানায় এজাহার দায়েরের মাধ্যমে যা জি. আর মামলা নামে পরিচিত

খ) সরাসরি আদালতে মামলা দায়েরের মাধ্যমে যা সি. আর মামলা বা নালিশী মামলা নামে পরিচিত

দেওয়ানী মামলা

কোন ক্ষেত্রে সরাসরি দেওয়ানী আদালতে মামলা করা যাবে

ক) মামলাটি যদি জমি জমা সংক্রান্ত যেমন:

  • জমিতে স্বত্ত্ব ঘোষণা,

  • জমি হতে বেদখল,

  • জমির বাটোয়ারা ইত্যাদি হয় তাহলে এখতিয়ার সম্পন্ন দেওয়ানী আদালতে মামলা করতে হবে।

খ) মামলাটি যদি ভরণপোষণ বা দেনমোহর দাবীর জন্য কিংবা দাম্পত্য জীবন সম্পর্কিত কোনো মামলা হয় তাহলে পারিবারিক আদালতে মামলা করতে হবে।

িস্তারিত......