অবলম্বন সংবাদ    

২০০৬ সালে সরকার কর্তৃক গামের্ন্টস শিল্পের নূন্যতম মজুরি পুন:নির্ধারন:

গামের্ন্টস শিল্পে ১৯৯৪ সালের প্রথম নূন্যতম মজুরী কাঠামো চালু হওয়ার পর গত ১৯ নভেম্বর ২০০৬ তারিখ সরকার গামের্ন্টস শিল্পের শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি পুন:নির্ধারন করে ৭টি গ্রেডে নতুন মজুরি কাঠামোর গেজেট(এস.আর.ও নং ৩০১-আইন/ ২০০৬/শ্রকম/শা-৬/নিঃমঃবোর্ড-১/২০০৬) প্রকাশ করে। ২২ অক্টোবর ২০০৬ তারিখ হতে এ নতুন মজুরী কাঠামো কার্যকর করা হয়েছে। বিস্তারিত জানুন...

আইনী সহায়তা অভিযান

গ্রামের জনসাধারণকে বিনামূল্যে আইনী পরামর্শ প্রদান এবং মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যকে সামনে রেখে সরকারী ও বেসরকারী আইনগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র স্থাপনের মাধ্যমে  গবেষণা সংস্থা ডি.নেট মানবাধিকার ও সুশাসন কার্যক্রম প্রকল্প ''অবলম্বন' -এর উদ্যোগে  গত ২৬শে নভেম্বর, ২০০৫ ইং এবং গত ১১ই ফেব্রুয়ারী, ২০০৬ ইং তারিখে বাগেরহাট জেলার মংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের পল্লীতথ্য কেন্দ্রে দুইটি  এবং গত ৪ঠা ফেব্রুয়ারী, ২০০৬ বাবরীঝাড়, নীলফামারী পল্লীতথ্য কেন্দ্রে ১টি আইনী সহায়তা অভিযানের আয়োজন করে ৷ উল্লেখ্য "মানুষের জন্য"র  সহায়তায় পরিচালিত ''অবলম্বন' প্রকল্প ইতোমধ্যে শেলাবুনিয়া, মংলা, বাগেরহাট এবং বাবরীঝাড় নীলফামারীতে  ডি.নেটের পল্লীতথ্য কেন্দ্রের মাধ্যমে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর কাছে আইন ও মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ সেবা পৌঁছে দিচ্ছে ৷

বাগেরহাটে আইনী সহায়তা অভিযান নীলফামারীতে আইনী সহায়তা অভিযান

দরিদ্র জনগণের জন্য ডি.নেট-এর আইনী সহায়তা অভিযান ৷ বিস্তারিত ...

 


কোনো ব্যক্তির এসিড নিক্ষপের ফলে যদি কোনো নারী বা শিশুর চোখ নষ্ট হয়, মাথা বা মুখ বিকৃত হয়, শ্রবণশক্তি বিনষ্ট হয়, বা অংগহানি ঘটে, তাহলে ঐ ব্যক্তি সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদন্ড সেইসাথে অর্থদন্ডও হতে পারে

জাতীয় নারী উন্নয়ন নীতি '৯৭ পরিবর্তনের তাত্‍পর্য - হেনা দাস

বিস্তারিত
সংগ্রহ - সাপ্তাহিক একতা, ৭ আগষ্ট ২০০৫, রোববার

 
প্রকাশ্যে ধুমপানের অপরাধে বিভিন্ন সরকারী সংস্থার ১৭ জন কর্মচারীসহ ৪২ জনকে সর্বোচ্চ ৫০ টাকা হারে জরিমানা করেছে চট্টগ্রাম বন্দরের ১ম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট মুনীর চৌধুরী৷ ফলশ্রুতিতে কমে গেছে প্রকাশ্যে ধুমপায়ীদের সংখ্যা, পরিবেশ হয়েছে ধুমপানমুক্ত৷ আমরা সকলে সচেতন হলেই গড়ে উঠবে এইরূপ ধুমপানমুক্ত পরিবেশ

জমি রেজিষ্টেশনের নতুন আইন
১৯০৮ সালের রেজিষ্ট্রেশন আইন ২০০৪ সালের ডিসেম্বর মাসে সংশোধন করা হয়েছে৷ আইনটি ১লা জুলাই ২০০৫ ইং থেকে কার্যকর হয়েছে৷ বিস্তারিত

 

 
 

জণ্ম নিবন্ধন সনদ ছাড়া নিষিদ্ধ হচ্ছে বিয়ে
শিশুর জণ্ম নিবন্ধন সনদ ছাড়া বিয়ে নিষিদ্ধ হতে যাচ্ছে৷ শিশুর জণ্মের ৯০ দিনের মধ্যে সিটি করপোরেশন এবং জেলা ভিত্তিক ইউনিয়ন পর্যায়ে জণ্ম নিবন্ধন সনদ অবশ্যই নিতে হবে৷ এই সনদ ছাড়া বিয়ে রেজিষ্ট্রী করলে কাজীকে ৬ মাসের জেল দেওয়া হবে৷ ৯০ দিনের উর্ধ্বে যে কোনো বয়সে এই সনদ নিতে হলে জণ্মগত মেডিক্যাল সার্টিফিকেট, সার্টিফিকেট না থাকলে দু'জন সাক্ষী, এছাড়া প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট বা নোটারী পাবলিক থেকে জণ্মের পূর্ণ বৃত্তান্তসহ এফিডেভিট, শিক্ষিত ছেলে-মেয়েদের ক্ষেত্রে এসএসসি সার্টিফিকেট এবং পাসপোর্টের সত্যায়িত ফটোকপির যে কোনো একটি দিয়ে এই সনদ গ্রহন করা যাবে৷ শীঘ্রই আইনটি চালু হতে যাচ্ছে৷