ভিজিডি মহিলা
বাছাইয়ের শর্তাবলী
ইউনিয়ন ভিজিডি বাছাই কমিটি ভিজিডি
কর্মসূচীর সহযোগী এনজিও সমূহের সরাসরি সহায়তায় পরবর্তী ২৪ মাসব্যাপী ভিজিডি
নতুন চক্রের (জানুয়ারী ২০০৫ থেকে ডিসেম্বর ২০০৬) জন্য নিমোক্ত শর্ত সাপেক্ষে
ভিজিডি বাছাই করবে।
ইউনিয়নের চরম দূর্দশাগ্রস্থ ও অত্যন্ত
দরিদ্র পরিবার হতে শারীরিক ও মানসিকভাবে সুস্থ মহিলাকে ভিজিডি কার্ডধারী হিসাবে
বাছাই করতে হবে।
যারা ভিজিডি
কার্ড পাওয়ার যোগ্য
যে সকল পরিবার নিম্নোক্ত সবগুলি শর্ত
পূরণ করবে তারা বাছাইয়ে অগ্রাধিকার পাবে, তবে কমপক্ষে ৪টি শর্তপূরণ বাধ্যতামূলক:
-
যেসব পরিবারের সদস্যরা দৈনিক অন্তত:
দুইবেলা ভরপেট খেতে পায়না।
-
যাদের কোন জমি নাই অথবা ০.১৫ একরের
কম জমির মালিক।
-
বসত বাড়ীর অবস্থা (ঘরের ছাউনি,
বেড়া, দরজা, খুঁটি ও পয়:নিষ্কাশন) খু্ই নিম্নমানের।
-
পরিবারের আয় অতি সামান্য এবং
অনিয়মিত।
-
যে পরিবারের প্রধান মহিলা এবং
পরিবারে কোন উপার্জনক্ষম পুরুষ সদস্য বা সুনির্দিষ্ট কোন আয়ের উত্স নেই।
যারা ভিজিডি
কার্ড পাওয়ার যোগ্য নয়
নীচের যে কোন একটি শর্তপূরণ হলেই একজন
মহিলা ভিজিডি কার্ড পাওয়ার অযোগ্য হবেন:
-
যিনি ১৮ থেকে ৪৯ বছর বয়সের
অন্তর্ভূক্ত নন।
-
যিনি অন্য কোন খাদ্য বা অর্থ
সাহায্য প্রদানকারী প্রকল্পের সদস্যা।
-
যিনি ২০০১-২০০৪ সনের মধ্যে ভিজিডি
কার্ডধারী ছিলেন।
"একটি পরিবার কেবলমাত্র একটি
ভিজিডি কার্ড পাবে"
ভিজিডি মহিলার
প্রাপ্য সুযোগ সুবিধাসমূহ
বাছাইকৃত মহিলাগণ
সম্পূর্ণ বিনামূল্যে ভিজিডি কার্ড পাওয়ার অধিকারী। ভিজিডি মহিলা তার কার্ড বা
নির্ধারিত খাদ্য সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোন অবস্তাতেই কোন প্রকার সেবা বা মূল্য
প্রদানে বাধ্য নন।
-
প্রত্যেক ভিজিডি
মহিলা ২৪ মাস ধরে প্রতি মাসে ৩০ কেজি গম/চাউল অথবা ২৫ কেজি পুষ্টি আটা পাবেন।
খাদ্যের প্রথম বিতরন মাস হবে জানুয়ারী ২০০৫ এবং প্রতি মাসে পূর্ব নির্ধারিত
নির্দিষ্ট তারিখে বিতরন করা হবে। শেষ বিতরন মাস হবে ডিসেম্বর ২০০৬।
-
বাছাইকৃত মহিলাগণ
ভিজিডি কর্মসূচীর সহযোগী এনজিও সমূহের সদস্য হবেন এবং সামাজিক সচেতনতা ও
আয়বর্ধনমূক কার্যক্রমের উপর প্রশিক্ষণসহ ঋন সুবিধা পাবেন।
ভিজিডি মহিলার দায়িত্বাবলী
-
ভিজিডি মহিলাগণ
অবশ্যই সহযোগী এনজিও দ্বারা পরিচালিত দরীয় সভায় এবং প্রশিক্ষণে নিয়মিত অংশগ্রহণ
করবেন।
-
পরিবারের আর্থিক
সচ্ছলতার জন্য ভিজিডি মহিলাগণ আয়বর্ধক কর্মসূচীতে অবশ্যই অংশগ্রহণ করবেন।
-
ভিজিডি মহিলাগণ
সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানে (ব্যাংক, পোষ্ট অফিস অথবা সহযোগী এনজিও)
প্রতিমাসে সঞ্চয় হিসাবে ২৫.০০ টাকা জমা রাখবেন।
ভিজিডি
সংক্রান্ত সরকারি পরিপত্র
সরকার সাধারন মানুষের কল্যাণের কথা
চিন্তা করে এক পরিপত্র জারি করেছেন।
এ পরিপত্র সম্পর্কে
বিস্তারিত জানতে ক্লিক করুন