আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত বিধানাবলী

 

 

কি ধরণের সহায়তা
আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ -এর অধীনে সরকার আর্থিকভাবে অসচ্ছল, দুঃস্থ, অসহায়, বিচার বঞ্চিত জনসাধারণকে বিনা মূল্যে আইনগত সহায়তা প্রদান করতে পারেন ।

কারা এ ধরণের সাহায্যের জন্য আবেদন করতে পারেন
এ আইনের অধীনে যারা আইনগত সহায়তা পাবার যোগ্য তারা হলেন-

(ক)

কর্মক্ষম নন, আংশিক কর্মক্ষম, কর্মহীন বা বার্ষিক ৬০০০ টাকার উর্ধ্বে আয় করিতে অক্ষম এমন মুক্তিযোদ্ধা ;
(খ) বয়স্ক ভাতা পাচ্ছেন এমন কোন ব্যক্তি ;
(গ) ভিজিডি কার্ডধারী দুঃস্থ মাতা ;
(ঘ) পাচারের ফলে ক্ষতিগ্রস্ত নারী বা শিশু ;
(ঙ) দুবৃর্ত্ত দ্বারা এসিড দগ্ধ নারী বা শিশু ;
(চ) আদর্শ গ্রামে গৃহ বা ভূমি বরাদ্দ প্রাপক কোন ব্যক্তি ;
(ছ) অসচ্ছল বিধবা ,স্বামী পরিত্যক্তা এবং দুঃস্থ মহিলা ;
(জ) উপার্জনে অক্ষম এবং সহায় সম্বলহীন প্রতিবন্ধী ;
(ঝ) আর্থিক অসচ্ছলতার দরুন আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্নপক্ষ সমর্থন করতে অসমর্থ ব্যক্তি ;
(ঞ) বিনা বিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্নপক্ষ সমর্থন করার যথাযথ ব্যবস্থা গ্রহণে আর্থিকভাবে অসচ্ছল ;
(ট) আদালত কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে বিবেচিত ব্যক্তি ;
(ঠ) জেল কর্তৃপক্ষ কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে সুপারিশকৃত বা বিবেচিত কোন ব্যক্তি ;
(ড) আইনগত সহায়তা প্রদান আইন , ২০০০ এর উদ্দেশ্য পূরণকল্পে সংস্থা কর্তৃক সময় সময় চিহ্নিত আর্থিকভাবে অসচ্ছল , সহায় সম্বলহীন , নানাবিধ আর্থ-সামাজিক এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যিনি আর্থিক অসচ্ছলতার কারণে স্বীয় অধিকার প্রতিষ্ঠার মামলা পরিচালনায় অসমর্থ ।

ব্যাখ্যা । -এই নীতিমালার উদ্দেশ্যে পূরণকল্পে " অসচ্ছল বা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি " অর্থে এমন ব্যক্তিকে বুঝাইবে যাহার বার্ষিক গড় আয় ৩০০০ (তিন হজার ) টাকার উর্ধ্বে নয় । "

[ সূত্র : প্রজ্ঞাপন, বাংলাদেশ গেজেট ,অতিরিক্ত সংখ্যা ,কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত ,বৃহস্পতিবার, মে ২৪,২০০১ ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ,আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ]

[সংশ্লিষ্ট প্রজ্ঞাপন সম্পর্কে জানতে ক্লিক করুন]

কতদিনের মধ্যে আবেদন করবে
অধিকার লঙ্ঘনের সাথে প্রতিকারের বিষয়টি একইভাবে জড়িত । মূলত সমস্যার ধরণ ও অবস্থার পরিপ্রেক্ষিতে বিচার চাওয়ার বিষয়টি নির্ভর করে ।

সাহায্যের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে
" ১৬ আইনগত সহায়তার জন্য আবেদন : (১) এই আইনের অধীন আইনগত সহায়তার জন্য সকল আবেদন বোর্ড বা, ক্ষেত্রমত জেলা কমিটির নিকট পেশ করিতে হইবে

(২) এই আইনের অধীন কোন আবেদন বা দরখাস্ত জেলা কমিটি কর্তৃক অগ্রাহ্য হইলে উহা মঞ্জুরীর জন্য সংক্ষুদ্ধ বিচারপ্রার্থী উক্তরূপ সিদ্ধান্তের তারিখ হইতে ৬০ (ষাট) দিনের মধ্যে বোর্ডের নিকট আপীল পেশ করিতে পারিবেন এবং এই ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে  "

[ সূত্র : প্রজ্ঞাপন, বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত, বুধবার, জানুয়ারি ২৬, ২০০৬, বাংলাদেশ জাতীয় সংসদ, ঢাকা, ২৬ জানুয়ারি, ২০০০/১৩ই মাঘ, ১৪০৬ ]

ইউনিয়ন পরিষদে বসবাসকারী কেউ  আইনগত সহায়তার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন ।

আইনগত সহায়তা পাবার জন্য কিভাবে আবেদন করতে হবে
আইনগত সহায়তা পাবার জন্য যেভাবে আবেদন করতে হবে তাহলো:

(১) সহায়তা পাওয়ার উদ্দেশ্যে কোন ব্যক্তি তাহার নাম, পূর্ণ ঠিকানা এবং সহায়তা চাওয়ার কারণ উল্লেখ করে একটি সাদা কাগজে আবেদন করবেন ।

(২) যে বিষয়ে সহায়তা চাওয়া হচ্ছে উহা সুপ্রীমকোর্টের কোন বিভাগে বিচারের বিষয় হলে সংস্থার চেয়ারম্যান এবং অন্যান্য আদালতের বিচারের বিষয় হলে জেলা কমিটির চেয়ারম্যান -এর নিকট আবেদন করতে হবে ।

(৩) উপ-বিধান (১) অনুসারে কোন আবেদন দাখিল করা হলে সংস্থা বা ক্ষেত্রমত জেলা কমিটি উহাতে একটি নম্বর প্রদান করে নির্ধারিত রেজিস্ট্রারে আবেদনপত্রের বিবরণ লিপিবদ্ধ করবে এবং আবেদনকারীকে একটি প্রাপ্তি রশিদ প্রদান করবে এবং আবেদনপত্রটির উপর সিদ্ধান্ত গ্রহণের জন্য সংস্থা বা জেলা কমিটির অব্যবহিত পরবর্তী সভায় উপস্থাপনের ব্যবস্থা করবে ।

(৪) আবেদনে উল্লিখিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব না হলে সংস্থা বা জেলা কমিটি প্রয়োজনীয় বলে বিবেচিত অতিরিক্ত তথ্য নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহের জন্য আবেদনকারীকে পরামর্শ দিতে পারবে ।

(৫) সংস্থা বা জেলা কমিটির সভায় উপস্থাপিত কোন আবেদন বিবেচিত হয়ে সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলে তত্‍মর্মে সংস্থা বা জেলা কমিটি কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে আবেদনকারীকে অবহিত করা হবে ।

[বিস্তারিত জানতে ক্লিক করুন]

 

সংশ্লিষ্ট আইন ও ব্যাখ্যা
[জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সম্পর্কিত আইন সম্পর্কে জানতে ক্লিক করুন]

আইনগত সহায়তা প্রদানের গুনগতমান উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিধান প্রণয়ন করেছেন যা অসহায় বিচার বঞ্চিত মানুষের সহায়তায় বিচার ব্যবস্থাকে এগিয়ে আসাকে তরান্বিত করে । জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা গঠন সম্পর্কে প্রণয়ন করা হয়েছে আলাদা আইন ।

[এ সম্পর্কিত বিধান সম্পর্কে জানতে ক্লিক করুন]

[জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম শুরু প্রসঙ্গে জানতে ক্লিক করুন]


© 2005 All rights reserved D.NET Bangladesh